Dhaka Mail Logo

সারাদেশ

বাঘারপাড়ায় পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার

জেলা প্রতিনিধি

০১ নভেম্বর ২০২৬, ১০:৪৬ এএম

যশোরের বাঘারপাড়ায় একটি বসতবাড়ির গোয়ালঘরের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বন্দবিলা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের ইউসুফ আলী (৫৫) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ককটেল দুটি উদ্ধার করা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই ফিরোজ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে ইউসুফ আলীর বসতবাড়ির গোয়ালঘরের পেছনে একটি পেঁপেগাছের পাশ থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ককটেল দুটি উদ্ধার করা হয়।

প্রতিনিধি/এসএস