Dhaka Mail Logo

সারাদেশ

রাঙামাটিতে এইচএসসির পাসের হার ৩৪ শতাংশ

জেলা প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পিএম

রাঙামাটিতে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৩৪ দশমিক ৪৭ শতাংশ। জেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাসের হার কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে, ৯৩ দশমিক ৫৩ শতাংশ। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে রাঙামাটি সরকারি কলেজ, তাও মাত্র ৭ জন। পুরো জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১৮ জন শিক্ষার্থী। তবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেননি!

শনিবার (৩১ অক্টোবর) দেশব্যাপী এইচএসসির প্রকাশিত ফলাফলে এসব চিত্র দেখা গেছে।

রাঙামাটি জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার তথ্য অনুযায়ী, এইচএসসিতে রাঙামাটি সরকারি কলেজে পাসের ৬১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন। রাঙামাটি সরকারি মহিলা কলেজে পাসের হার ২৮ দশমিক ৩২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন একজন। রাঙামাটি পাবলিক কলেজে ২৭ দশমিক ৬৯ শতাংশ, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৮৪ দশমিক ৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫ জন।

এদিকে, কাপ্তাইয়ের কর্ণফুলি ডিগ্রি কলেজে পাসের হার ১৯ দশমিক ৬৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন একজন। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ জন। পাসের হারে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সবার শীর্ষে। বিলাইছড়ি কলেজে পাসের হার ৪৫ দশমিক ১৬ শতাংশ, বাঘাইছড়ির কাচালং সরকারি ডিগ্রি কলেজে পাসের হার ৭ দশমিক ৮৫ শতাংশ, শিজক কলেজে পাসের হার ১৩ দশমিক ১১, জিপিএ-৫ পেয়েছেন একজন।

লংগদু সরকারি মডেল কলেজে পাসের হার ২৬ দশমিক ৪৩ শতাংশ, গুলশাখালী বর্ডার গার্ড মডেল কলেজে ৪০ শতাংশ, নানিয়ারচর সরকারি কলেজে ৭ দশমিক ৭২ শতাংশ, কাউখালী ডিগ্রি কলেজে ১০ দশমিক ২৪ শতাংশ, ঘাগড়া কলেজে ৯ দশমিক ০৯ শতাংশ পাসের হার। তবে কাউখালীর সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউই পাস করেনি।

কাউখালীর বেতবুনিয়া কলেজে পাসের হার ৪৯ দশমিক ১৫ শতাংশ, রাজস্থলী সরকারি কলেজে ২৭ দশমিক ১৭ শতাংশ, বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ২৬ দশমিক ৩৪ শতাংশ পাসের হার। এদিকে, বরকলের রাগীব বাবেয়া কলেজে ৩৬ দশমিক ৩০ শতাংশ, ভূষণছড়া আইডিয়াল কলেজে ৭২ দশমিক ৭৩ শতাংশ এবং জুরাছড়ির শলক কলেজে ৩৭ দশমিক ৫০ শতাংশ পাসের হার রয়েছে।

এদিকে, আলিম পরীক্ষার ফলাফলে দেখা গেছে জেলায় পাসের হার ৫৩ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ শূন্য। এরমধ্যে রাঙামাটি সদরের রাঙামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ, আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পাসের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া লংগদু উপজেলার মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসার পাসের হার ২৮ দশমিক ১২ শতাংশ।

অন্যদিকে, এইচএসসি-বিএমটি পরীক্ষার ফলাফলে দেখা গেছে জেলায় পাসের হার ৪০ দশমিক ২৯ শতাংশ। রাঙামাটি বিএম ইনস্টিটিউটে পাসের হার ৪৭ দশমিক ২৫ শতাংশ এবং রাজস্থলী সরকারি কলেজের পাসের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

প্রতিডনিধি/ এজে