জেলা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পিএম
সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে রংপুর ক্যাডেট কলেজ শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ৪৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে এবং প্রত্যেকেই জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও রংপুরের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো ফলাফল করেছে শিক্ষার্থীরা।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দ্যা মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজে মোট পরীক্ষার্থী ১২৯ জন। এরমধ্যে পাশ করেছে ১২৮ জন। আর জিপিএ ফাইভ পেয়েছে ৬১ জন। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৪৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৩১০ জন। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ৭১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৯৩ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১২২ জন। রংপুর সরকারি কলেজের ১ হাজার ২৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ২০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৪২৮ জন। কারমাইকেল কলেজের ১ হাজার ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ৪৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৪৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।
এদিকে বর্ডারগার্ড স্কুল অ্যান্ড কলেজের মোট পরীক্ষার্থী ছিলো ২০২ জন। পাশ করেছ ১৭৮ জন। এরমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে মাত্র ৩ জন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ৫৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫০০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৫ জন। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের ৯৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৬১ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই) পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০৯ জন। তবে পাস করা কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
অন্যদিকে প্রতিবছরের মতো এবারেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রংপুর ক্যাডেট কলেজ। এবারেও শতভাগ পাস ও শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।