Dhaka Mail Logo

সারাদেশ

কলমাকান্দায় ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি জব্দ

জেলা প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় অভিযান চালিয়ে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যাঙকোনা গ্রামে এ অভিযান চালানো হয়। 

আটক দুলাল মিয়া ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুলাল মিয়ার বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ঘর থেকে ৫০০ রুপি মূল্যমানের ৮০৬টি ভারতীয় নোট জব্দ করা হয়। এসব নোটের মোট মূল্য ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি।

কলমাকান্দা থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এজে