জেলা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ এএম
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আওতাধীন লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরী, লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রাল ও লায়ন্স ক্লাব অব ফেনী সিটির যৌথ অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ফেনী শহরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অসহায় মানুষের মধ্যে সেলাই মেশিন, হুইলচেয়ার ও টিউবওয়েল বিতরণের মধ্য দিয়ে অভিষেক উদযাপন করা হয়।
লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর সভাপতি লায়ন মোর্শেদ হোসেনের সভাপতিত্বে এবং লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রালের যুগ্ম সম্পাদক সৈয়দ আশ্রাফুল হক আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। এ পর্বে স্বাগত বক্তব্য দেন অক্টোবর সেবা মাসের প্রোগ্রাম চেয়ারম্যান লায়ন অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী। পরে অসহায় মানুষের মধ্যে তিনটি সেলাই মেশিন, দুটি টিউবওয়েল ও একটি হুইলচেয়ার বিতরণ করা হয়।
দ্বিতীয় পর্বে লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রালের সভাপতি লায়ন ফারুক আহমাদের সভাপতিত্বে অভিষেক ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে লায়ন্স জেলা ৩১৫ বি-২-এর জেলা গভর্নর লায়ন নুরুন নবী ভুঁইয়া কামাল নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান। এ সময় বিদায়ী সভাপতি লায়ন ফারুক আহমাদ গংবেল নবনির্বাচিত সভাপতি লায়ন হাজী মহসিন আলীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
তৃতীয় পর্বে লায়ন্স ক্লাব অব ফেনী সিটির সভাপতি লায়ন আলহাজ দীন মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কাজী তারিফুল ইসলাম, কেবিনেট সেক্রেটারি লায়ন ফয়সাল হাসান, কেবিনেট ট্রেজারার লায়ন আব্দুর রাজ্জাক, লিও ক্লাব চেয়ারম্যান লায়ন মানিক হোসেন, রিজিওন চেয়ারপারসন লায়ন শেখ ওবায়দুল্লাহ, প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান লায়ন ওমর ফারুক ভুঁইয়া বেলাল, লায়ন মহিউদ্দিন মাহি, লায়ন শেখ জহিরুল ইসলাম, লায়ন অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী ও লায়ন মহিনুর জাহান লাবনী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন অ্যাডভোকেট নুরুল ইসলাম মজুমদার সোহাগ, লায়ন শাহ আলম, ডিস্ট্রিক্ট প্রশাসনিক কর্মকর্তা লায়ন মোশারফ হোসেন, লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর সেক্রেটারি লায়ন ফয়সাল ভুঁইয়া, ট্রেজারার লায়ন আতিয়ার সজল, লায়ন্স ক্লাব অব ফেনী সিটির ভাইস প্রেসিডেন্ট লায়ন কামরুল হাসান লিটন, লায়ন সৈয়দ রইসুল ইসলাম রিমন, লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রালের সেক্রেটারি লায়ন দীন মোহাম্মদ এবং ট্রেজারার মোহাম্মদ ওয়াসিমসহ দুই শতাধিক লায়ন, লিও সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি/এসএস