Dhaka Mail Logo

সারাদেশ

বরিশালে চাঁদাবাজির মামলায় যুবদল কর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ এএম

বরিশালের গৌরনদীতে চাঁদাবাজির মামলায় জামান শরীফ (৩৫) নামে এক যুবদল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার জামান শরীফ গৌরনদী পৌর যুবদলের পদবিহীন নেতা জসিম শরীফের ভাই এবং উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানের ভাতিজা।

মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) পারভেজ হোসেন জানান, প্রায় দুই মাস আগে উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকার আঁখি বেগম নামে এক নারী বাদী হয়ে জামান শরীফকে প্রধান আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। ওই মামলায় শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

ওসি তারিক হাসান রাসেল জানান, গ্রেফতার জামান শরীফকে শনিবার (৩১ অক্টোবর) সকালে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/এসএস