জেলা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ১০:১৯ পিএম
লাইনসংলগ্ন গাছপালা কর্তনের কাজের জন্য ভোলার বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, পরানগঞ্জ বাজার উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় এ সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ লাইনসংলগ্ন গাছপালা কর্তনের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাধীন এলাকাগুলো হলো—গুপ্তমুন্সি, পরানগঞ্জ বাজার, পাইলট, সদুর চর, মুছাকান্দি, টবগী, চাচড়া, সুন্দরখালী, বাপ্তা, কাঠির মাথা, হাজিরহাট, কলঘাট ও চৌদ্দঘর তেমাথা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
প্রতিনিধি/এএম