জেলা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ রনি মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছেন এসআরবি-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআরবি-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানার আমতৈল (ঈদগাহপাড়া) এলাকায় এসআরবি-১২, সিপিসি-৩ মেহেরপুর কোম্পানির একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের মসজিদপাড়ার রনি মিয়াকে আটক করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে গাংনী থানায় মামলা করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই কর্মকর্তা।
প্রতিনিধি/এলএ