Dhaka Mail Logo

সারাদেশ

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযান, ফেনসিডিল ও ভারতীয় চোরাই ওষুধ জব্দ

জেলা প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে ১৪ বোতল ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। 

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে বৃহস্পতিবার রাত ২টার দিকে শ্যামনগর থানার যাদবপুর বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড স্টেশন কৈখালী। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৪ বোতল ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

কোস্টগার্ডের ভাষ্য, জব্দ ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ৩২ হাজার টাকা। তবে ভারতীয় ওষুধের পরিমাণ ও মূল্য সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

জব্দ মাদক ও ওষুধের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড। মাদক পাচার ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

প্রতিনিধি/এলএ