Dhaka Mail Logo

সারাদেশ

ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, বরগুনার তপন ঢাকায় গ্রেফতার

জেলা প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তপন চন্দ্র নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাতাকাটা গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বরগুনা সদর থানা-পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগের পর তপন চন্দ্রকে ঢাকার কল্যাণপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে বরগুনায় নিয়ে আসা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে পুলিশ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে তপন চন্দ্রকে গত পরশু ঢাকার কল্যাণপুর এলাকা থেকে গ্রেফতার করে বরগুনায় আনা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) আদালতের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। 

প্রতিনিধি/এলএ