Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইল লোহাগড়ায় মহাসড়কে ইজিবাইক উল্টে নিহত ১

জেলা প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী মিজান শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের রামপুর দরগার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিজান শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি গ্রামের মৃত পহম শেখের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া বাজার থেকে ব্যাটারি চালিত ইজিবাইক যোগে ঈশানগাতি গ্রামে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন মিজান শেখ। পথিমধ্যে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের রামপুর এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়।

এতে ইজিবাইকে থাকা যাত্রী মিজান শেখ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এএম