Dhaka Mail Logo

সারাদেশ

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

পাবনা সদর উপজেলায় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা আরও দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকায় রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বিভিন্ন অঞ্চল থেকে ওই বিলে মাছ মারতে গিয়েছিলেন। এ সময় বিকেলে আটজন বৃষ্টির মধ্যে মধ্যে পড়ে বিলের একটি টং ঘরে আশ্রয় নেন। এই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং দুজন গুরুতর আহত হন। তারা বেশ কিছুক্ষণ টং ঘরেই পড়েছিলেন। সন্ধ্যার দিকে আশপাশে এলাকার মানুষ টের পেরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন

আকাশে বজ্রপাতের কবলে ইন্ডিগো বিমান: কীভাবে রক্ষা পেলেন যাত্রীরা?

টিফিনের সময় স্কুলের পাশে বজ্রপাত, ৭ শিক্ষার্থী আহত

বিষয়টি নিশ্চিত করে পাবদা সদর থানার ওসি তারিকুল ইসলাম ঢাকা মেইলকে জানান, ঘটনাস্থল দুর্গম এলাকা। পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে।

প্রতিনিধি/জেবি