Dhaka Mail Logo

সারাদেশ

২৫৫ গ্রাম হেরোইনসহ সিরাজগঞ্জে মাদক সরবরাহকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী শাহিনূরকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-১২) সদস্যরা।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ।

এসআরবি জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এসআরবি-১২’র সদর কোম্পানি একটি টিম সলঙ্গা থানাধীন সাতটিকরী তালতলা এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মো. শাহিনুর (৩২) জয়পুরহাট জেলার কালাই থানার দাউদিয়া আশুরাই গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে।

এসআরবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য হেরোইন রাজশাহী সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন ও স্থানান্তর করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এএম