Dhaka Mail Logo

সারাদেশ

গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাকশ্রমিক নিহত, আহত ২

জেলা প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম

গাজীপুরের নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা। তিনি ওই ভবনের নিচতলার একটি কক্ষে কয়েকজন পোশাকশ্রমিকের সঙ্গে ভাড়া থাকতেন।

cc8fdd64-9fa9-40cc-b056-11c338cda47e

গাজীপুরের ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন বলেন, নাওজোড় এলাকায় তিনতলা একটি ভবনের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। ভবনটির নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে পোশাকশ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে সাকিব ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন আরও দুজন।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বিস্ফোরণে ভবনটির কক্ষের দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের মরদেহ বাসন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস