জেলা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ১০:১৯ এএম
অসদাচরণ ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন চৌধুরীর দলীয় পদ স্থগিত করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মেহেদী হাসান ইয়াদ এ তথ্য নিশ্চিত করেন।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অসদাচরণ ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার কারণে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন চৌধুরীর দলীয় পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৯ অক্টোবর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মেহেদী হাসান ইয়াদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ কিংবা পদ স্থগিতের মেয়াদ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।
প্রতিনিধি/এসএস