Dhaka Mail Logo

সারাদেশ

বিচার প্রকৃতভাবে হোক এটা চায় না একটি মহল: ছাত্রদল সভাপতি

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের বাঁচানোর প্রচেষ্টা ও বিচার প্রকৃতভাবে হোক এটা চায় না একটি মহল। হত্যা নিয়ে রাজনীতি করছে তারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড়ে ছাত্রদল নেতা নিহত শাকিল ইসলামের কবর জিয়ারত ও পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, এই হত্যার ঘটনার সাথে পুরোপুরিভাবে জড়িত রাসেল। তিনি আমেরিকায় থেকে এ হত্যার হুকুমদাতা হিসেবে জানতে পেরেছি। তদন্তের মাধ্যমে তাকে বিদেশ থেকে ফিরে এনে বিচারের আওতায় আনার দাবি করছি। একটি পক্ষ সন্ত্রাসীদের বাঁচানোর প্রচেষ্টা ও শাকিল ইসলামের হত্যার বিচার প্রকৃতভাবে হোক এটা তারা চায় না। সেজন্য তারা রাজনীতি শুরু করেছে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রেখে ছাত্রদল কর্মসূচি পালন করে আসছে। এ হত্যার সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে গ্রেফতারে বারবার আহবান জানিয়েছে। তিনি তদন্তের স্বার্থে আমাদের কাছ থেকে সময় নিয়েছিল কিন্তু সফল হননি তিনি। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ দিয়েছিলাম। পরবর্তীতে দায়িত্ব পালন করতে না পারায় তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উপর আশ্বস্ত হতে চাই, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত এবং ইন্ধনদাতা তাদের দ্রুত গ্রেফতার করবে, আইনের আওতায় আনবে বলে আশা প্রকাশ করছি।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন সম্পাদক, নিহত শাকিলের বাবা রবিউল করিমসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে