Dhaka Mail Logo

সারাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৫০ হাজার ভোটে এগিয়ে বিএনপির ফয়সল আমিন

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন অনেকটা এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৮২ হাজার ৭৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৫৩৯ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মির্জা ফয়সল আমিন তার প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেনের চেয়ে ৫০ হাজার ২২৮ ভোটে এগিয়ে রয়েছেন।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ১১৬ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৬৫ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৬৪ ভোট।

প্রতিনিধি/এফএ