Dhaka Mail Logo

সারাদেশ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতায় ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম

দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নীরব ভূমিকার সমালোচনা করে চাঁদপুরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। 

ওসমান হাদী হত্যা, জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ বাজারে আয়োজিত মিছিল ও সমাবেশে সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, এত হত্যাকাণ্ডের পরও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব। 

দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন বলে মাইকিং করার পরিস্থিতি তৈরি হতে পারে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণ ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করেছে। পছন্দ হোক বা না হোক, জনগণের রায় বাস্তবায়ন করতে হবে।

হাজীগঞ্জ বাজার ছাড়াও দোয়াভাঙ্গা, মহামায়া, বাবুরহাট, ওয়ারলেস বাজার, চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও শহীদ মিনার চত্বর এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় নেতাকর্মীরা হত্যাকাণ্ডের বিচার ও উসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

প্রতিনিধি/এলএ