জেলা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পিএম
ডিসেম্বরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, “কে কখন আসছে-যাচ্ছে, এটা দেখার বিষয় নয়। সরকার আইনের সঠিক প্রয়োগে অঙ্গীকারবদ্ধ।”
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই নাটোরের এমপিপুত্রকে গ্রেফতার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, উপনির্বাচন যথেষ্ট ভালো হচ্ছে। এখন পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।
প্রতিনিধি/এসএস