জেলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএম
ফোন না ধরায় খুলনা নগরীর আহসান আহমেদ রোডের ‘চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে’ হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রেস্টুরেন্টের তিনটি চেয়ার ও একটি গ্লাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। আকস্মিক এ ঘটনায় রেস্টুরেন্টে থাকা ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফোন না ধরার ঘটনা নিয়ে কয়েকজন রেস্টুরেন্টটিতে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় রেস্টুরেন্টের চেয়ার ও গ্লাস ভাঙচুর করা হয়। হঠাৎ এমন পরিস্থিতিতে সেখানে উপস্থিত ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ ভয়ে ছোটাছুটি শুরু করেন।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
প্রতিনিধি/এলএ