জেলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম
পিরোজপুরের কাউখালীতে বিক্রির উদ্দেশে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে উপশম ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধ জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাউখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার।
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাহিদ হাসান উপস্থিত ছিলেন। পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
অভিযান শেষে ইউএনও রেহেনা আক্তার বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। দক্ষিণ বাজারের উপশম ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
প্রতিনিধি/এসএস