Dhaka Mail Logo

সারাদেশ

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান, ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম

খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ভোক্তা অধিকারের অভিযানে ১৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। 

সোমবার (২৬ অক্টোবর) ভোক্তা অধিকারের ১০টি টিম এ অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার নিরালা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ‘রূপকথা রেস্টুরেন্টকে’ ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১টি প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার নিরালা এলাকায় অভিযান চালিয়ে নিরালা সুইটসকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার পরানান্দুয়ালী বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স সুরুচি আইসক্রিমকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা.) ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে খুলনা জেলার সদর ও কচুয়া থানার ফতেহপুর ও সাইনবোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে রুনা ঢাকা বেকারিকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে বন্ধুমহল রেস্টুরেন্ট ও সুইটসকে ৫ হাজার টাকা এবং সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে আশাশুনি উপজেলার বুধহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে শ্রীদুর্গা অয়েল মিলকে মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার রুপদিয়া ও বিসিক বাজার এলাকায় অভিযান চালিয়ে পুষ্পিতা ফার্মেসিকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা এবং আলভি ফুড প্রোডাক্টকে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে ঢাকা বিরিয়ানি হাউজকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে সদর উপজেলার টার্মিনাল বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মাহমুদা ফুডকে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ ও ওজনে কারচুপি করার অপরাধে ২ হাজার টাকা, মেসার্স পদ্মা বেকারী এন্ড কনফেকশনারিকে ওজনে কারচুপি করার অপরাধে ১০ হাজার টাকা এবং মেসার্স আল-আমীন বেকারিকে ওজনে কারচুপি করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে সদর উপজেলার গোপিনাথপুর বাজার এলাকায়  অভিযান চালিয়ে আলিফ ফুড প্রোডাক্টকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিনিধি/এলএ