Dhaka Mail Logo

সারাদেশ

আগৈলঝাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সঞ্জয় গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পিএম

বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সঞ্জয় কুমার বাড়ৈকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার সেরাল গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করতে সঞ্জয় কুমার বাড়ৈসহ কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা করা হয়।

মামলায় সঞ্জয় কুমার বাড়ৈকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছিল। পরে তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, কার্যক্রম নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সঞ্জয় কুমার বাড়ৈকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এমআর