Dhaka Mail Logo

সারাদেশ

গাইবান্ধায় ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পিএম

গাইবান্ধার সাঘাটায় বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের জামাতা আসাদুজ্জামান আখন্দকে (৩৪) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২৬ অক্টোবর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোত্তালিব সরকার।

গ্রেফতার আসাদুজ্জামান আখন্দ সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম শিমুলতাইড় ফুটানিপাড়া গ্রামের মৃত দেলোয়ার আখন্দের ছেলে। তিনি ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের জামাতা। স্থানীয়ভাবে তিনি বোনারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের ‘অঘোষিত সভাপতি’ হিসেবে পরিচিত ছিলেন।

ডিবি পুলিশের ওসি মোত্তালিব সরকার বলেন, অভিযান চালিয়ে আসাদুজ্জামান আখন্দকে গ্রেফতার করা হয়েছে। তবে কী অভিযোগে বা কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।

প্রতিনিধি/এসএস