Dhaka Mail Logo

সারাদেশ

শার্শায় ৩ বছরের শিশুকে দাদার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ এএম

যশোরের শার্শা উপজেলায় তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন দাদার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে অভিযুক্ত নুর আহমদ (৮৫) শিশুটিকে নিজ বাড়িতে একটি কক্ষে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

প্রতিনিধি/টিবি