Dhaka Mail Logo

সারাদেশ

মেহেরপুরে পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলায় টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত পানির পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মাইলমারী গ্রামের চকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আলিফা খাতুন ওই গ্রামের ইন্তাদুল হকের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত পানির পাম্পের সুইচ দিতে যান আলিফা খাতুন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস