Dhaka Mail Logo

সারাদেশ

‘পুলিশকে শক্তিশালী না করলে কেউ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না’

জেলা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পিএম

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।

রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

জনসচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ত পুলিশিং জোরদার এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে জেলা পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

আইজিপি বলেন, ‘সবার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন। আর সকল কিছুর মূলে আমাদের বেকারত্ব। প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত বেকার নতুন করে বেকারত্বের সঙ্গে যোগ হচ্ছে।’

bagerhat-2মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সবার সহযোগিতা চেয়ে আলী হোসেন ফকির বলেন, ‘মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। কিশোর গ্যাং নির্মূলের ব্যাপারে আপনার অবশ্যই পুলিশকে সহযোগিতা করবেন।’

সমাবেশে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা, অপরাধ প্রতিরোধে জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ প্রধান। এর আগে বাগেরহাট পুলিশ লাইনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

প্রতিনিধি/এমআর