জেলা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৬, ১২:৩২ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের ধাক্কায় অটোভ্যানে থাকা বাবা ও তার ছয় বছরের মেয়ের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের সাইফুল ইসলাম রঞ্জু ও তার ছয় বছর বয়সী মেয়ে সামিরা আক্তার।
মুকসুদপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা থেকে আসা মাছবাহী এক পিকআপ গেড়াখোলা ব্রিজ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা বাবা-মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/টিবি