Dhaka Mail Logo

সারাদেশ

খুলনায় সন্ধানী ক্লিনিকে সন্ত্রাসীদের গুলি-ভাঙচুর

জেলা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ এএম

খুলনা মহানগরীর বাবুখান রোডে সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

শনিবার (২৪ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে মোটরসাইকেলে আসা ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত এ ঘটনা ঘটায়। 

এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গুলির ঘটনায় ক্লিনিকে থাকা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ক্লিনিকের বিপরীত দিক থেকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তারা ক্লিনিকের ভেতরে ঢুকে প্রফেসর ডা. মো. কুতুব উদ্দিন মল্লিকের চেম্বার ও রিসেপশন এলাকায় ভাঙচুর চালায়। ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা রাস্তায় দাঁড়িয়ে সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। কারা, কী কারণে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাঁদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/ এজে