Dhaka Mail Logo

সারাদেশ

শায়েস্তাগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

জেলা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৭ এএম

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. ইফাজ নিখোঁজ হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে।

এরপর থেকে আর বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজ ইফাজ শায়েস্তাগঞ্জ পৌরসভার তালুগড়াই গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।

শনিবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী।

ইফাজের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করছে তার পরিবার। কেউ তার সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানলে অনুগ্রহ করে পরিবারের সঙ্গে যোগাযোগ করুন অথবা নিকটস্থ থানায় খবর দিন।

প্রতিনিধি/এজে