জেলা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পিএম
খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ায় আকাশ কুমার কুণ্ডু নামে এক মুদি দোকানদারকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে তার পেটে গুলি বিদ্ধ হয়েছে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
আহত আকাশ কুমার কুণ্ডু দক্ষিণ টুটপাড়া গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা। তিনি শিব পদ কুণ্ডুর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা তিন যুবক আকাশ কুমার কুণ্ডুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, গুলিবিদ্ধ আকাশকে স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি বেঁচে আছেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এলএ