জেলা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ০৮:১২ পিএম
রংপুরের বদরগঞ্জ স্টেশনের আউট সিগন্যালের কাছে সান্তসহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে লাইনচ্যুত হয়।
সোমা রানী নামে এক যাত্রী বলেন, শ্বশুরবাড়িতে শারদীয় দুর্গাপূজা শেষ করে গাইবান্ধা থেকে বাবার বাড়ি ঠাকুরগাঁও যাচ্ছিলাম। পথে বদরগঞ্জ স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এখন কীভাবে সন্তানদের নিয়ে ঠাকুরগাঁও যাব- সেই চিন্তা করছি।
আলমগীর হোসেন নামে এক ব্যক্তি বলেন, রোববার অফিস খুলছে। যাব পঞ্চগড়। ট্রেনটি বদরগঞ্জে দুর্ঘটনা পতিত হলো। বিকল্প ব্যবস্থায় যাব, তারও উপায় নেই।
বদরগঞ্জ স্টেশন মাস্টার ইমরুল কায়েস বলেন, ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন পার্বতীপুর থেকে আসছে। উদ্ধারকারী ট্রেনটি আসলেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
প্রতিনিধি/এলএ