Dhaka Mail Logo

সারাদেশ

মাগুরায় ১৯ বোতল মদসহ যুবক গ্রেফতার 

জেলা প্রতিনিধি

২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম

মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামে অভিযান চালিয়ে ডেবিট রায় (৩১) নামে এক যুবককে ১৯ বোতল দেশি মদসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ডেবিট একই উপজেলার হাটগোপালপুর গ্রামের সমুয়েল রায়ের ছেলে।

মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ডেবিটের হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ১৯ বোতল দেশি মদ পেয়ে উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত যুবক দীর্ঘদিন ধরে গোপনে মদ বিক্রি করে আসছিলেন।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাগুরা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

প্রতিনিধি/ এজে