Dhaka Mail Logo

সারাদেশ

১৮ বারের মতো দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পিএম

কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৬-এ মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে ১৮ বারের মতো দ্রুততম মানবীর খেতাব জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শিরিন আক্তার।

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। ১২.২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। অন্যদিকে, ১২.৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান।

১৮ বারের মতো দেশের দ্রুততম মানবী হলেন যবিপ্রবির শিরিন আক্তার।
১৮ বারের মতো দেশের দ্রুততম মানবী হলেন যবিপ্রবির শিরিন আক্তার।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এই প্রতিযোগিতার জমকালো উদ্বোধন হয় শুক্রবার বিকেলে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

১৮ বারের মতো দেশের দ্রুততম মানবী হলেন যবিপ্রবির শিরিন আক্তার।
১৮ বারের মতো দেশের দ্রুততম মানবী হলেন যবিপ্রবির শিরিন আক্তার।

শিরিন আক্তার বলেন, ‘আমি আমার খেলাধুলা এভাবেই চালিয়ে যেতে চাই। বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সায়েন্সে মাস্টার্স করছি। সেখানে উপাচার্য স্যারসহ অন্যান্য শিক্ষক ও কোচ সবসময় আমাকে সহযোগিতা করেন। এছাড়া মাস্টার্স শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পিএইচডি করতে যেতে চাই। এ লক্ষ্যে বর্তমানে আমার প্রস্তুতি চলছে।’

উল্লেখ্য, গত মে মাসে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১২.১০ সেকেন্ড (ইলেকট্রনিক) সময় নিয়ে টানা ১৭তম বারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জেতেন শিরিন আক্তার। এবার নিজের সেই কীর্তিকে ছাড়িয়ে ১৮তম বারের মতো দেশের দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

প্রতিনিধি/এএম