Dhaka Mail Logo

সারাদেশ

খুলনায় জুট মিলে চুরির চেষ্টা, ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম

খুলনার মীরেরডাঙ্গায় এজাক্স জুট মিলে মালামাল চুরির চেষ্টার সময় নিরাপত্তাকর্মীদের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে সম্রাট ঢালী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সম্রাট ঢালী খুলনার দৌলতপুর থানার সেনপাড়া বউবাজার এলাকার কানাই ঢালীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সম্রাটসহ তিন যুবক চুরির উদ্দেশ্যে খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা এলাকায় অবস্থিত এজাক্স জুট মিলে প্রবেশ করেন। এ সময় মিলের নিরাপত্তাকর্মীরা তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করেন। অন্য দুই যুবক পালিয়ে যেতে সক্ষম হলেও সম্রাট পালানোর সময় মিলের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, সম্রাটের বিরুদ্ধে এর আগে থানায় একটি চুরির মামলা এবং অন্যান্য ধারায় আরও একটি মামলা রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হতে পারে।

প্রতিনিধি/এলএ