Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

জেলা প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পিএম

নাটোরআবারো নাটোরের বড়াইগ্রাম দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার(২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মিঠুন(২৫)। তিনি নাটোর সদর উপজেলার হয়বতপুর সৈয়দ মোড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেশ ট্রাভেলসের শীতাতপনিয়ন্ত্রিত একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিকের আসা তাবাসসুম পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রতিনিধি/ এজে