জেলা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম
ভোলার বোরহানউদ্দিনে বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো মোসাম্মৎ মাহা (৮) ও তানহা আক্তার (৯)। মাহার বাবার নাম মো. শাহিন এবং তানহার বাবার নাম আব্দুল গনি। তারা দুজনই মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু বাড়ির পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরের ঘাটলা থেকে পিছলে পড়ে তারা পানিতে ডুবে যায়। পরে তানহার মরদেহ পানিতে ভেসে ওঠে। এরপর স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা পুকুর থেকে মাহার মরদেহ উদ্ধার করেন।
দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধি/এসএস