Dhaka Mail Logo

সারাদেশ

ত্রিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার কালীর বাজার রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খাস মথুরাপুর বড়বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস