জেলা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম
খাগড়াছড়িতে ৩০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন বীজ সংরক্ষণাগার ও দফতর ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় খাগড়াছড়ি শহরের উপজেলা এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সিনিয়র সহকারী পরিচালকের কার্যালয়ের সামনে জেলা বীজ বিক্রয় ও বিপণন কেন্দ্র ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া।

এ সময় ওয়াদুদ ভুঁইয়া বলেন, “কৃষিকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে লক্ষ্যে কাজ করছি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষিকে আরও উন্নত ও স্বাবলম্বী করতে এবং কৃষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছি। এরই অংশ হিসেবে আজ ২৪৫ বর্গমিটার আয়তনের দফতরসহ ৩০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন বীজ সংরক্ষণাগার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করছি।”
তিনি আরও বলেন, বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস