জেলা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক বিরোধের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগে এক পুত্রবধূকে আটক করেছে পুলিশ। মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বুধবার (২১ অক্টোবর) পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় আহত শাশুড়িকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
আটক পুত্রবধূর নাম লিমা আক্তার (২১)। তিনি উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের আবু ইউসুফ ভুট্টোর স্ত্রী। তার শাশুড়ি আরজিনা বেগমের বয়স ৬২ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে গোপালনগর গ্রামের সিদ্দিক মেম্বারবাড়িতে পারিবারিক বিষয় নিয়ে আরজিনা বেগমের সঙ্গে তার পুত্রবধূ লিমা আক্তারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লিমার বিরুদ্ধে শাশুড়িকে মারধরের অভিযোগ ওঠে। এতে আরজিনা বেগম মাটিতে পড়ে অচেতন হয়ে যান।
আরও পড়ুন
বিয়ের ৬ দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক
এ সময় উপস্থিত কেউ ঘটনার ভিডিও ধা
রণ করে ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশের নজরে আসে। পরে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিমা আক্তারকে আটক করে। একই সঙ্গে অচেতন অবস্থায় আরজিনা বেগমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মারধরের ভিডিওটি নজরে আসার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযুক্ত পুত্রবধূকে আটক করে। আহত শাশুড়িকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস