Dhaka Mail Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে অপহরণ, ছাত্রদল নেতা আটক

জেলা প্রতিনিধি

২১ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম

লক্ষ্মীপুরে রামগতি উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন ওরফে ভিপি হেলালকে অপহরণের অভিযোগে জামাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২১ অক্টোবর) অভিযান চালিয়ে শহরের উত্তর তেহমুনী এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ থেকে হেলালকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

আটক জামাল হোসেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের আবু সাঈদের ছেলে। উদ্ধার হওয়া যুবলীগ নেতা হেলাল রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

বুধবার বিকেল ৩টার দিকে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী।

dis

পুলিশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় ঢাকা থেকে আসা ইকোনো পরিবহনের একটি বাস থেকে হেলালকে তুলে নিয়ে যায় ১০ থেকে ১২ জনের একটি দল। তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অপহরণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পরে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের উত্তর তেহমুনী এলাকায় লিল্লাহ মসজিদসংলগ্ন লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে হেলালকে উদ্ধার করে। এ সময় জামাল হোসেনকে আটক করা হয়। অন্য অভিযুক্তরা পালিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস