Dhaka Mail Logo

সারাদেশ

মিরসরাইয়ে ৬০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

উপজেলা প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পিএম

মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মিরসরাই উপজেলার বামনসুন্দর ঘাট সংলগ্ন বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে অভিযান পরিচারনা করা হয়।

এসময় প্রায় ১ লাখ বিশ হাজার মিটার (৮ স্তরে স্থাপনকৃত জাল) ইলিশ ও কারেন্ট জাল জব্দ করা হয়। জালের আনুমানিক বাজার মূল্য ৬০ লক্ষ টাকা। জালগুলো বামনসুন্দর ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চলতি মাসের ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২দিন মা ইলিশ সংরক্ষণের জন্য অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় উপজেলার বামনসুন্দর ঘাট সংলগ্ন বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে অভিযান পরিচালনা করে প্রায় ১ লাখ বিশ হাজার মিটার ইলিশ ও কারেন্ট জাল জব্দ করা হয়। জালের আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা। জালগুলো বামনসুন্দর ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযান বাংলাদেশ কোস্টগার্ড মিরসরাই কন্টিনজেন্ট কমান্ডার ও সদস্যগণ সহায়তা করেন।

প্রতিনিধি/ এজে