জেলা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পিএম
চট্টগ্রামের ফটিকছড়ি আনুমানিক সীমান্তে রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ আধাঁরমানিক বিওপির টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আধাঁরমানিক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার উত্তর আধাঁরমানিক নামক স্থান হতে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৯ হাজার টাকা।
রামগড় ৪৩ বিজিবি জানান, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রামগড় বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল আহসান উল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা, অভিযানিক কর্মকাণ্ড এবং চোরাচালান দমনসহ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে বিজিবিকে সহায়তা করার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি।
প্রতিনিধি/ এজে