জেলা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম
গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়া খেলার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। একইসঙ্গে জুয়া খেলার টাকা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মারুফ খন্দকার (৪৫), ইউসুফ মন্ডল (৩৮), মো. রাশিদুল ইসলাম (৪২), মো. লাভলু মন্ডল (৫০), সবারুল কাজী (৪৫), শ্রী নিরঞ্জন (২৬), মো. রঞ্জু চৌধুরী (৪০) ও মো. মোজাহার আলী (৫২)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জুয়াবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে গাইবান্ধা ক্যাম্পের সিপিসি-৩-এর একটি দল পলাশবাগী পবনাপুর গ্রামের মাঝিপাড়া দুর্গামন্দিরের উত্তর পাশে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে এসআরবি বাদী মামলা করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের এবং জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
প্রতিনিধি/এসএস