Dhaka Mail Logo

সারাদেশ

খালেদা জিয়ার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত ভূমিমন্ত্রী

জেলা প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম

রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বক্তব্য দেওয়ার সময় প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। 

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে জনসভায় বক্তব্য দেওয়ার সময় আপ্লুত হন তিনি। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

এ সময় ভূমিমন্ত্রী বলেন, আপনি (প্রধানমন্ত্রী) যেখানে বসে আছেন, শহীদ প্রেসিডেন্ড জিয়াউর রহমান এখানে বক্তব্য দিয়ে গেছেন, খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন। রাজশাহী তার অনেক প্রিয়। 

জনসভা থেকে প্রধানমন্ত্রীর কাছে রাজশাহীতে উন্নয়নের জন্য বেশকিছু দাবিদাওয়া পেশ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। 

প্রতিনিধি/এসআই