Dhaka Mail Logo

সারাদেশ

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম

জয়পুরহাটের ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে তেঘর পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২০ অক্টোবর) জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, দুপুরে রাস্তা পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

(ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।

প্রতিনিধি/এজে