জেলা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে সাইবা খাতুন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম মান্দুয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাইবা ওই গ্রামের হোসেন আলীর মেয়ে।
স্বজনেরা জানান, সকালে সাইবাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে পাওয়া যায়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে কলটি কেটে দেন।
প্রতিনিধি/এসএস