Dhaka Mail Logo

সারাদেশ

রাজশাহীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৬, ১২:২৩ পিএম

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদরাসা মাঠ সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনদিন আগে তার মৃত্যু হয়েছে।

 

আরএমপির মুখপাত্র এডিসি গাজিউর রহমান জানান, দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান মাদরাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ কারণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে তিনস্তরের নিরাপত্তা থাকছে।

প্রতিনিধি/টিবি