Dhaka Mail Logo

সারাদেশ

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন

জেলা প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৬, ০৯:৩০ এএম

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান নামে এক জামাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Jhenidha_murder_p_03

আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অন্যদিকে, অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম ওই গ্রামের গাজী রহমানের ছেলে।

Jhenidha_murdr_04

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর ও জামাই এর মধ্যে মনোমালিন্য চলছিল।  এর জেরে আজ ভোররাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়। ভোররাতে চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম আটক করে পুলিশে খবর দেন।

মহেশপুর থানার ওসি ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আসামি শশুরকে গ্রেফতার করেছে। হত্যায় ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি