Dhaka Mail Logo

সারাদেশ

টাঙ্গাইলে দেয়ালের সঙ্গে বাসের ধাক্কা, প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে লেগে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন অন্তত তিনজন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার পুংলী আলিফ স্টিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এলেঙ্গা হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুয়েল রানা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের এলেঙ্গার পুংলী এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আলিফ স্টিল কারখানার দেয়ালের সঙ্গে ধাক্কায় লেগে ঘটনাস্থলে দুজনের মৃত্যৃ হয়। 

তিনি আরও জানান, হতাহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এলএ